বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি তিনদিন বন্ধ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মূলত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে এসময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতনীদের কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতের চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতো স্বাভাবিক হবে।

বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।