৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত

চলতি জুন মাসের প্রথম তিন সপ্তাহে ১৪০ জন রোগীর দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

সোমবার (২৩ জুন) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন শাখায় জ্বর ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষায় অংশ নেওয়া ১৭১ জনের মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আইসিডিডিআর,বি সবাইকে, বিশেষ করে ঢাকাবাসীকে, এই ভাইরাস নিয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।