১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, বিতর্ক শুরু

চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) এনটিআরসিএ পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ১৫ জুনেই প্রস্তুত হলেও প্রকাশ করা হয়েছে। ফলে ফলাফল প্রকাশে গোপনীয়তা ও বিলম্ব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

এর আগে, গত ৪ জুন বিকেলে ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ, যেখানে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে পরে জানা যায়, ২৩ মার্চ অনুষ্ঠিত এক পরীক্ষার ফল প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল পুনর্নিরীক্ষায় ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার হার্ডকপি ও সফট কপি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে আরও ১১৩ জন উত্তীর্ণ হয়েছেন। এ কারণে মোট উত্তীর্ণের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬০,৬৩৪ জনে।

প্রসঙ্গত,  ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। এতে উত্তীর্ণ হন ৮৩,৮৬৫ জন। তাঁদের মধ্যে ৮১,২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

ফলাফলে এমন পরিবর্তন এবং প্রকাশে বিলম্বের কারণে স্বচ্ছতা, সমন্বয় ও সময়মতো তথ্য প্রকাশ নিয়ে এনটিআরসিএ’র কার্যক্রম আবারও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন অনেক ভুক্তভোগী।

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।