৫ আগস্টে ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, যাতে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়া যায়। 

তবে সেটির জন্য রাজনৈতিক ঐকমত্য জরুরি। সবার মতামতের ভিত্তিতেই সরকার এই ঘোষণাপত্র দিতে চায়।”

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন আয়োজনের জন্য যে-সব স্টেকহোল্ডার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত, সবাই যথাযথ প্রস্তুতি নিচ্ছে। এখনো সরকারের পক্ষ থেকে চূড়ান্ত তারিখ পাওয়া যায়নি, আমরা শুধু সম্ভাব্য সময়সূচি পেয়েছি। চূড়ান্ত দিন ঠিক হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সরকার ইতোমধ্যে সংস্কার কমিশনের মাধ্যমে রূপরেখা তৈরি করেছে। সব পক্ষই ধীরে ধীরে ঐকমত্যে পৌঁছাচ্ছে। সেই ভিত্তিতেই ‘জুলাই চার্টার’ প্রণয়ন করা হবে, যেখানে উল্লেখ থাকবে কী কী সংস্কার কার্যকর হবে। এর মধ্য থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশেষ করে স্থানীয় সরকার বিভাগের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে আমরা কার্যক্রম শুরু করেছি। আশা করছি, শিগগিরই এর দৃশ্যমান ফলাফল দেখা যাবে।”

উল্লেখ্য, এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।