৬ বিভাগে বৃষ্টির আভাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের ছয়টি বিভাগে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তদর। পূর্বাভাস মতে, ফেব্রুয়ারির শেষার্ধেও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বজ্র ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকম থেকে এসব তথ্য জানা গেছে। 

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী ছাড়া অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলায়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।