৮ পদে ১৩৪ জন নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সম্প্রতি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মন্ত্রণালটির ৮টি পদে ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 
পদসংখ্যা : ০৮ টি 
লোকবল নিয়োগ : ১৩৪ জন

পদের নাম : কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৯টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৩০টি 
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২৫টি 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস

পদের নাম : ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ০৪টি 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ)
পদসংখ্যা : ০২টি 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল)
পদসংখ্যা : ০২টি 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস

পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ৫৮টি 
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস

পদের নাম : অফিস সহায়ক (মনিটরিং সেল)
পদসংখ্যা : ০৪টি 
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস

বয়সসীমা : ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ২ ও ৩ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৭ ও ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৬ মার্চ ২০২৫।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।