দৌলতপুরে তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ

fay 13 19 1 24 দৌলতপুরে তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থদৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরেও তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবারও তীব্র শীতে জনজীবন জবুথবু ছিল। তারপর আবার বৃষ্টি। এ যেন মরার ওপর খাড়ার ঘা। এরফলে দিনভর দূর্ভোগে কেটেছে ছিন্নমুল ও শ্রমজীবী মানুষের। এমনিতেই গত প্রায় ১০দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে অন্যান্য জেলার মত দৌলতপুরও। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ে ঘনকুয়াশা। দুপুর গড়ালেও দেখা মিলেনা সূর্যের। ফলে দিনের বেলাতে হেড লাইট জ্বালিয়ে যানবহন চলাচল করে। ঠান্ডা ও হিমেল হাওয়ায় চরমভাবে ব্যহত হচ্ছে জীবন ঘড়ির চাকা। তারপর গতকালের বৃষ্টি সর্বসাধারণকে আরো অতীষ্ঠ করে তুলে। শীত ও ঠান্ডা জনিত রোগে শিশু সহ বিভিন্ন রোগীর ভিড়ে ঠাঁই নাই হাসপাতালগুলিতে। তীব্র শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ায় জবুথবু অবস্থায় কাটছে শীতার্ত ছিন্নমুল মানুষের। সবচেয়ে বেশী কষ্ট ও দূর্ভোগে রয়েছে দরিদ্র ও দিনমজুর শ্রেণীর মানুষ। শীতজনিত বৈরী আবহাওয়ার কারণে তারা কাজের সন্ধানে বের হলেও কাজ না পেয়ে তাদের কর্মবিমুখ হয়ে ফিরতে হয় বাড়িতে। শীতের তীব্রতা বাড়লেও শীতার্ত মানুষের মাঝে গতকালও কোন সংগঠন বা সরকারী- বেসরকারী দপ্তরকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।