শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের

কলাম

একই কবরে ১০-১২টি করে লাশ দাফন করা হয়

কাজী সালমা সুলতানা

প্রকাশ: ২ই এপ্রিল ২০২৬, ১:৪০ এএম

একই কবরে ১০-১২টি করে লাশ দাফন করা হয়

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার পরপরই ১৯৭১ সালের ২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার মানুষকে একত্রে গুলি করে ও বেয়োনেট দিয়ে হত্যা করে। কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, শুভাডডা ও কালিন্দী ইউনিয়নে এই গণহত্যা সংঘটিত হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে পাকিস্তানিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে বাঙালি নিশ্চিহ্নে দেমে পড়ে। আগুনের লেলিহান শিখায় তারা রাজধানী ঢাকাসহ সারা দেশকে ছারখার করতে শুরু করে। অন্যদিকে এ রাতেই জন্ম নেয় বাঙালির জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’।

বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। ২৬ তারিখে দেশের সাধারণ মানুষ ঘর ছেড়ে বের হতে পারেনি।

২৭ তারিখ সকালে কয়েক ঘণ্টার জন্য কারফিউ তুলে নেয়া হলে পথে নেমে আসে মানুষ। ছুটতে থাকে যে যার গন্তব্যে, জীবন বাঁচাতে। প্রথমবারের মতো বাংলার অসংখ্য মানুষ শরণার্থী হয়।

২৫ মার্চ কালরাতের পর ঢাকা শহরের অনেকেই নিরাপদ ভেবে কেরানীগঞ্জে আশ্রয় গ্রহণ করেন। ঢাকা শহরের নিকটবর্তী বুড়িগঙ্গা নদীর ওপারে এবং ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীঘেরা কেরানীগঞ্জ এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। জাতীয় নেত্রা, রাজনৈতিক কর্মী ও ছাত্রনেতারা অনেকেই এখানে আশ্রয় গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও পাকিস্তানি স্থানদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা,

মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও রসদ জোগানো, যুবকদের প্রশিক্ষণ দেয়াসহ নানা দিক থেকেই কেরানীগঞ্জ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। বিষয়টি আঁচ করতে পেরে পাকিস্তানী হানাদার বাহিনী সেখানে গণহত্যা চালানোর প্রস্তুতি নেয়।

পহেলা এপ্রিল মধ্যরাতের পর থেকে অর্থাৎ ২ এপ্রিল ভোর। থেকে জিঞ্জিরায় পাকসেনারা সমাবেশ করতে থাকে এবং সন্ধার মধ্যে কেরানীগঞ্জকে চারপাশ থেকে ঘিরে ফেলে।

দোসরা এপ্রিল ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জে হামলা চালায়। নির্বিচারে গুলি ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে ঘুমন্ত মানুষদের হত্যা করে।

মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানি সেনাদের। সশস্ত্র আক্রমণে মারা যান হাজার হাজারো নিরীহ বাঙালি। ভস্মীভূত হয়ে যায় গ্রামের পর গ্রাম। বাড়িঘর ও দোকানপাট লুট হয়ে যায়, লুট হয়ে যায় গোটা কেরানীগঞ্জ।

পাকিস্তানি হানাদার বাহিনী অনেক মা-বোনের সম্ভ্রমহানি করে। রক্তের বন্যা বয়ে যায় প্রতিটি গ্রামে। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই বর্বর ঘটনা ‘কেরানীগঞ্জ গণহত্যা’ নামে পরিচিত হয়ে আছে।

সেদিন সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান সে সময়ের ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, মোস্তফা মহসিন মন্টুসহ অনেকে।

পরে একই কবরে ১০-১২টি করে লাশ দাফন করা হয়। কেরানীগঞ্জে আশ্রয় নিতে আসা নাম-না-জানা ৫৪ জনকে দাফন করা হয়। সেদিনের নির্মম হত্যাকাণ্ডে জিঞ্জিরা, মনু বেপারীর ঢাল, নজরগঞ্জ, গোলজারবাগ, মান্দাইল, কুপিয়ারবাগ, বড়িগুর ও মাদারীপুর এলাকা লাশের রূপে পরিণত হয়।

সেদিন গভীর রাতেই পাকিস্তানি সেনারা মিটফোর্ড হাসপাতাল দখল করে নেয় এবং হাসপাতাল-সংলগ্ন মসজিদের ছাদ থেকে আনুমানিক ৫টায় ফ্লেয়ার জুড়ে গণহত্যা শুরু করার জন্য সংকেত প্রদান করে।

ভোর সাড়ে ৫টা থেকে হত্যাযজ্ঞ শুরু করার পর একটানা ৯ ঘণ্টা চলে এবং বেলা আড়াইটায় হত্যাযজ্ঞ শেষ করে। তারা ঘরবাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়।

মান্দাইল ডাকের সড়কের সামনের পুকুরের পাড়ে পাকিস্তানি বাহিনী ৬০ জন বেসামরিক লোককে একসঙ্গে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়।

জিঞ্জিরা গণহত্যার পরের দিন, অর্থাৎ ১৯৭১ সালের ৩ এপ্রিল পাকিস্তানি প্রচারযন্ত্র জিঞ্জিরা গণহত্যাকে ধামাচাপা দেয়ার বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা খবর প্রচার করে।

তৎকালীন পাকিস্তান সরকার-সমর্থিত পত্রিকা মর্নিং নিউজের একটি সংবাদের শিরোনাম ছিল-‘জিঞ্জিরায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।’ পাকিস্তান টেলিভিশন ওই দিন ২ এপ্রিল রাতে খবর প্রচার করে, বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে কেরানীগঞ্জের জিঞ্জিরায় প্রয়গ্রহণকারী বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতকারীদের কঠোর হাতে নির্মূল করা হয়েছে’।

সাবেক কূটনীতিবিদ আবদুল হান্নান সেদিনের বিভীষিকাময় স্মৃতি স্মরণ করে বলেন: ‘আমি নয় মাস পশ্চিম জার্মানিতে উচ্চ পেশাগত প্রশিক্ষণ শেষে ইসলামাবাদে আমার কাজে সবে যোগ দিয়েছি। এদিকে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, ‘বিদ্রোহ আজ, বিদ্রোহ চারদিকে, “এখন যুদ্ধে যাওয়ার সময়,’ আর দেরি নয়, চলো আমরা মুক্তভূমিতে চলে যাই। আমি আমার বৃদ্ধ বাবার অসুস্থতার কথা বলে ১০ দিনের ছুটির আবেদন করলে

আমার ঊর্ধ্বতন অবাঙালি কর্মকর্তা মুচকি হেসে ছুটি মঞ্জুর করলেন। আমি ১৬ মার্চ ঢাকা আসি। এদিকে ঢাকার পরিস্থিতি খারাপ হতে থাকে। ৩০ মার্চ আমরা সমগ্র পরিবার ও বাড়িতে তালা তালা লাগিয়ে পাথ ঠিকানাবিহীন বাস্তুহারা শরণার্থী হয়ে জিঞ্জিরায় একটি দোতলা বাড়ির সিঁড়িঘরে আশ্রয় দিলাম।

২ এপ্রিল ভোরে আমাদের ঘুম ভেঙে গেল উত্তর দিক থেকে আসা মুহুর্মুহু গোলাবর্ষণের বিকট শব্দে। সরাই যে যেদিকে পারে ছুটে যেতে লাগল নিরাপত্তার সন্ধানে।

আমরা মসজিদে আশ্রয় নিতে গেলাম। মসজিদে মানুষের ভিড়ে আর ঠাঁই ছিল না। মসজিদের পেছনে দেখি, অনেক মানুষ কবরে আশ্রয় নিয়েছে। কচুপাতা দরিয়ে আমরা কররে আশ্রয় নিই। প্রায় দুই ঘন্টা পর গুলির আওয়াজ শেষ হলে কবর থেকে একে একে মানুষ উঠতে দেখে আমরাও উঠে গেলাম।

দুপুরের দিকে পাকিস্তানি মিলিটারি মসজিদে ঢুকে অল্পবয়স্ক যুবকদের ধরে নিয়ে যায়। জিঞ্জিরায় ওই দিন স্টেট ব্যাংকের গভর্নর হামিদুল্লাহর স্ত্রী প্রাণ হারান। এটা ছিল সুপরিকল্পিতভাবে সমগ্র বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার অভিযান।

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা যে গণহত্যা চালিয়েছিল, তা ইতিহাসে ঘৃণিত। দেশের প্রত্যন্ত অঞ্চলে কত যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তারও হিসাব পাওয়া কঠিন ছিল। এমন অসংখ্য গণহত্যায় জীবন দিয়েছে অগণিত মানুষ। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা।

রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী।

মন্তব্য