ভেড়ামারার বাহাদুরপুরে এমপি কামারুল আরেফিন কে সংবর্ধনা

fay 18 21 1 24 ভেড়ামারার বাহাদুরপুরে এমপি কামারুল আরেফিন কে সংবর্ধনাকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের অন্তঃর্গত রায়টা নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া- ২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ সভাপতিত্ব করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম ও সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।