খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক:রোজায় ভোজ্য তেলসহ সব পণ্যের দাম আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই, আমাদের এসব পণ্যের সংকটও নেই।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন ‘আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।’ রমজান এলেই নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয় একটি অসাধু ব্যবসায়ী চক্র।
খবরওয়ালা/এফএস