সরিষাবাড়ীতে ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার ও  সদর উপজেলার ফৌজদারি মোড় থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়া (২৯) এবং একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী হৃদয় হাসান আলম (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী এস আই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়াকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সদরের ফৌজদারি মোড় এলাকায় অভিযান চালিয়ে হৃদয় হাসান আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।