দৌলতপুরের নবনির্বাচিত এমপিকে সোনার তৈরী ট্রাকের ব্যাজ উপহার

fay 5 23 1 24 দৌলতপুরের নবনির্বাচিত এমপিকে সোনার তৈরী ট্রাকের ব্যাজ উপহারদৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর আসনের নব নির্বাচিত এমপি রেজাউল হক চৌধুরীকে সোনার তৈরী ট্রাকের ব্যাজ উপহার দেয়া হয়েছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শফিউল ইসলামের ছেলে জনি গত রবিবার (২১ জানুয়ারি) সকালে সোনার তৈরী ট্রাকের এ ব্যাজ উপহার পরিয়ে দেন এমপি রেজাউল হক চৌধুরীকে। নব নির্বাচিত এমপি কে সোনার তৈরী ব্যাজ উপহার দেবার এ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা ধরনের সমালোচনা চলছে। উল্লেখ্য, রেজাউল হক চৌধুরী নৌকার টিকিট না পেয়ে বিদ্রোহী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে দৌলতপুর আসন থেকে নির্বাচিত হন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।