ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ প্রতিপাদ্যে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায়  বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত  সেমিফাইনাল প্রতিযোগিতায় চারটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৪ জন মেয়ে শিক্ষার্থী ছিল।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবু শাহমা, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক।

বিতর্ক একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি ও বিশ্লেষণ দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে এবং সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা প্রসারের জন্য আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে শুরু হওয়া ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসবের আয়োজন করে ব্র্যাক।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।