খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বুলবুল আহম্মেদ সরকার (৪৫) নামের এক যুবদল নেতা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সভাপতি মুহিদুল ইসলাম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
বুলবুল আহম্মেদ সরকার কামালপুর ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সভাপতি এবং সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে।
মুহিদুল ইসলাম মুন্সি জানান, রবিবার রাতে বুলবুল তার বাড়ির পাশে বোরোধানের জমিতে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে ১২ টার দিকে একটি পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুৎ স্পৃষ্ট হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জামিরুল ইসলম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/এমবি