বেদনার আরেক নাম বসন্ত

ফেরদৌসি স্বর্ণা: পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস, আমি জেনে গেছি তুমি ,আসবে না ফিরে, মিটবে না পিয়াস

বসন্ত নিয়ে কতশত প্রেমের গানের ভিড়ে তপন চৌধুরীর ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গানটি যেনো জানান দিচ্ছে বসন্ত সবার জন্য সুখ বয়ে আনে না। কারো কারো জীবনে বেদনার আরেক নাম বসন্ত।

কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতি মেখেছে মুকুলের সুঘ্রাণ। ডালে ডালে ফুটতে শুরু করেছে রঙিন সব ফুল। নতুন রুপে সেজেছে পরিবেশ। চারদিকে রঙের খেলা শুরু হয়েছে, পাখিরা করছে গানের প্রতিযোগিতা। পাখা মেলে ফুলে ফুলে উড়ছে রং-বেরঙের প্রজাপতি। 

বসন্তের দূত শিমুল পলাশের হাত ধরে এসেছে বসন্ত। চলছে ফাল্গুন মাস, এই সময়ে মন থাকে প্রফুল্ল, আর শরীর থাকে সতেজ। চারপাশে এক নতুন জীবন জেগে ওঠে, যা অনুপ্রাণিত করে আমাদের।

এতো আনন্দ আর সুখের এই বসন্তই যেনো বাধ ভাঙা কষ্টের ঢেউ নিয়ে আসে ব্যর্থ প্রেমিকের বুকে। ছেড়ে যাওয়া প্রিয় মানুষটির স্মৃতি আর সব তিক্ত অনুভূতির দল বার বার কড়া নাড়ে।

তবে বসন্ত আমাদের শেখায় যে, জীবন কখনো থেমে থাকে না। পুরনো সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার সময় এটা। প্রকৃতির এই নবজীবন আমাদের মনেও নতুন আশা জাগায়। তাই অতীতের বেদনামিশ্রিত স্মৃতি ঝেড়ে ফেলে প্রকৃতির সাথে নিজেকে নতুন করে সাজান। ভালো থাকার কারণগুলো আকড়ে ধরুন। পরিবার ও বন্ধুদের মাঝে নিজেকে আরো একবার সুখি মানুষ হিসেবে তুলে ধরুন। মনে রাখবেন আপনি যাকে নিয়ে কষ্ট পাচ্ছেন সে কিন্তু আনন্দের সঙ্গে বসস্ত উপভোগ করছে। 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।