চ্যাম্পিয়নস ট্রফি:দেখে নিন কবে কার খেলা

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির আসর। আয়োজক দেশ পাকিস্তান হলেও খেলা হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে সাতটি দলই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অনাপত্তি জানালেও প্রথম থেকেই আপত্তি ছিল ভারতের। মূলত নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে না যাওয়ার দাবি ইন্ডিয়া ক্রিকেট টিমের। ফলে বাধ্য হয়ে পাকিস্তানের বাহিরেও ভেন্যু রাখতে হয়েছে পিসিবিকে। ইন্ডিয়ার সব-কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের মাটিতে। টুর্নামেন্টিতে আট দলের মধ্যে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ক্রিকেটের এ বৈশ্বিক আসরটি শেষ হবে আগামী ৯ মার্চ। 

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান 

২০২৫  চ্যাম্পিয়নস ট্রফির-সূচি

0ciq+pt8bAcAAAAASUVORK5CYII= চ্যাম্পিয়নস ট্রফি:দেখে নিন কবে কার খেলা
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।