মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

দেশ

ভুল প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, কিশোরগঞ্জে তোলপাড়

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬

ভুল প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, কিশোরগঞ্জে তোলপাড়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় এক নজিরবিহীন ও চরম দায়িত্বহীনতার ঘটনা ঘটেছে। পরীক্ষার হলগুলোতে নতুন বছরের প্রশ্নপত্রের পরিবর্তে দেওয়া হয়েছিল আগের বছরের প্রশ্নপত্র। পরীক্ষার্থীরা সেই ভুল প্রশ্নপত্রেই টানা পৌনে দুই ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর অবশেষে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তড়িঘড়ি করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।

রোববার (১৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রে এমন চরম ভুলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ১০টায় যথানিয়মে ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। তবে হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের মূল প্রশ্নপত্রের পরিবর্তে ভুলে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেন। সাধারণ শিক্ষার্থীরা শুরুতে বিষয়টি খেয়াল করতে না পেরে ওই ভুল প্রশ্নপত্র দেখেই উত্তর লিখতে শুরু করেন। দেখতে দেখতে পরীক্ষার প্রায় পৌনে দুই ঘণ্টা সময় পার হয়ে যায়। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কয়েকজন পরীক্ষার্থীর সন্দেহ হলে তারা বিষয়টি কক্ষ পরিদর্শকদের জানান। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে দ্রুত ২০২৫ সালের ভুল প্রশ্নপত্রগুলো ও উত্তরপত্র গুটিয়ে নেওয়া হয় এবং ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। এরপর নতুন প্রশ্নপত্র অনুযায়ী লেখার জন্য সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পলক নামে এক পরীক্ষার্থী নিজের ক্ষোভ প্রকাশ করে বলে, “সকালে পরীক্ষা শুরু হওয়ার পর প্রথমে আমরা প্রশ্নপত্রের সাল খেয়াল করতে পারিনি। পৌনে দুই ঘণ্টা যাওয়ার পর যখন আমরা বুঝতে পারি প্রশ্নটি গত বছরের, তখন তাৎক্ষণিকভাবে দায়িত্বরত স্যারকে জানাই। এরপর শিক্ষকেরা আমাদের প্রশ্নপত্র ও খাতা পরিবর্তন করে দেন।”

হাসান নামে আরেক শিক্ষার্থী শিক্ষকদের গাফিলতিকে দায়ী করে বলে, “আমাদের শিক্ষকদের চরম অবহেলার কারণে আমাদের মানসিক ও শারীরিক বড় ক্ষতি হয়ে গেল। তারা আমাদের ভুল প্রশ্নপত্র দিয়েছিল। পরীক্ষা প্রায় শেষের দিকে চলে আসার পর জানা গেল প্রশ্ন ভুল। পরে সময় বাড়িয়ে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হলেও ওই মানসিক চাপে অনেকেরই পরীক্ষা আশানুরূপ হয়নি।”

একই কেন্দ্রের পরীক্ষার্থী শুভ মিয়া জানায়, “আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুটি কক্ষে আমরা যখন মনোযোগ দিয়ে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা শেষ করেছি, ঠিক তখন একজন শিক্ষক এসে আমাদের খাতা ও প্রশ্ন নিয়ে নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে আমাদের মূল্যবান পৌনে দুই ঘণ্টা সময় নষ্ট হয়ে গেছে। নতুন প্রশ্ন পাওয়ার পর আমাদের আবার নতুন করে সাতটি সৃজনশীল প্রশ্ন লিখতে হয়েছে। প্রচণ্ড ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে আমরা দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়েছি।”

এ বিষয়ে জানতে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিব বাদশা আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সরাসরি স্বীকার করতে চাননি। তিনি দাবি করেন, “আমরা সঠিক প্রশ্ন দিয়েই পরীক্ষা নিয়েছি।” তবে একাধিক শিক্ষার্থীর সুনির্দিষ্ট লিখিত ও মৌখিক অভিযোগের কথা তুলতেই তিনি জানান যে তিনি একটি জরুরি কাজে ব্যস্ত আছেন এবং এরপরই ফোন কেটে দিয়ে মুঠোফোনটি বন্ধ করে রাখেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “বিষয়টি জানার পর আমরা ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছি। বড়ভিটা কেন্দ্রে মোট ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে আজ ৪৭৯ জন উপস্থিত ছিল। তবে সব কক্ষে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত আছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন এবং পরীক্ষার্থীদের যেন কোনো আইনি বা ফলাফলের ক্ষতি না হয়, সেটি বোর্ড কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিশ্চিত করা হবে।