চীনের নাগরিককে হ’ত্যা; অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে চীনের নাগরিক ওয়াং বুর (৩৭) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।  বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি)রাতে ওয়াং বুর এক আত্মীয় বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

এদিকে পুলিশ বলছে, চীনের নাগরিক ওয়াং বু (৩৭) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। ওয়াং বু–কে হত্যার পর সন্দেহভাজন দুই আসামি থাইল্যান্ডে পালিয়ে গেছেন। তবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের আটক করে বাংলাদেশে ফেরত আনা হবে।

গতকাল বেলা আড়াইটার দিকে উত্তরা তাঁর মাথার পেছনেসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ওয়াং বু ১৫ বছর ধরে বাংলাদেশে বাস করছিলেন। এখানে পাথরের ব্যবসায় যুক্ত ছিলেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওয়াংয়ের সঙ্গে চীনের দুই নাগরিককে তাঁর ভাড়া বাসায় প্রবেশ করতে দেখা যায়। বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তাঁরা ওই বাসা থেকে বের হয়ে যান। এরপর রাত ৩টা ১১ মিনিটে তাঁরা থাইল্যান্ডে চলে যান। ধারণা করা হচ্ছে, ওই দুজন হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্দেহভাজন ওই দুজনকে যে গাড়িতে করে বাসাটি থেকে বের হয়েছিলেন, সেই গাড়ি জব্দ করাসহ তাঁদের আটকের চেষ্টা চলছে। চীনে থাকাকালে ওয়াং বুর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটে। ওসি বলেন, ওয়াং বুকে হত্যার পর সন্দেহভাজন দুই আসামি থাইল্যান্ডে পালিয়ে গেলেও সেখানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের আটক করে দেশে ফেরত আনা হবে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।