শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার

দেশ

দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট: অচল ভারী শিল্প, চরম ঝুঁকিতে সরবরাহ ব্যবস্থা ও রপ্তানি খাত

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৪ই আগস্ট ২০২৬, ১:৩৩ পিএম

দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট: অচল ভারী শিল্প, চরম ঝুঁকিতে সরবরাহ ব্যবস্থা ও রপ্তানি খাত

দেশে টানা প্রায় তিন সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির হয়ে পড়েছে সার্বিক অর্থনীতি। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাসাবাড়ি ও বিদ্যুতের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের উৎপাদন খাত। বিশেষ করে স্টিল, সিরামিক, কাচ, সিমেন্ট, কেমিক্যাল ও তৈরি পোশাকের মতো গ্যাসনির্ভর ভারী শিল্পগুলোতে উৎপাদন সক্ষমতা প্রায় শূন্যে নেমে এসেছে। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী বাধ্য হয়ে তাদের সব কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করায় দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে চরম বিশৃঙ্খলা ও সরবরাহ ঘাটতির তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি সংকটের ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে দেশের বৃহৎ শিল্প পরিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ও টি কে গ্রুপের কারখানাগুলোতে। খাদ্য ও ভোগ্যপণ্য উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের অন্তত ৫৭টি শিল্প ইউনিট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি, চিনি, সিমেন্ট, কাগজ ও এলপিজি উৎপাদনকারী এসব কারখানা অচল হয়ে পড়ায় দেশের অর্ধেকেরও বেশি পরিবারের দৈনন্দিন নিত্যপণ্যের জোগান এখন সংকটের মুখে। ৫২টি দেশে পণ্য রপ্তানি করা এই শিল্পগোষ্ঠী জানিয়েছে, ন্যূনতম প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় এবং নতুন করে বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় তাদের ৬৫ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে কাজ বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ চেয়ে জ্বালানি এবং বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত মেলেনি কোনো আশাব্যঞ্জক সমাধান।

একই দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জভিত্তিক অপর বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপে। তাদের ভোজ্যতেল, কেমিক্যাল ও সিমেন্ট কারখানাগুলোর উৎপাদন টানা কয়েক দিন ধরে পুরোপুরি বন্ধ। খাত-সংশ্লিষ্ট উদ্যোক্তারা অসন্তোষ প্রকাশ করে বলছেন, কৃষি খাতে সারের গুরুত্ব থাকলেও যেখানে আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানির সুযোগ রয়েছে, সেখানে কয়েকটি সার কারখানা চালু রাখতে গিয়ে কেন শত শত রপ্তানিমুখী ও ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে গ্যাসের সরবরাহ থেকে বঞ্চিত করা হচ্ছে—তা বোধগম্য নয়।

শিল্পাঞ্চলগুলোর চিত্র আরও ভয়াবহ। দেশের অন্যতম শীর্ষ শিল্পাঞ্চল হবিগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল, স্কয়ার, যমুনা, ট্রান্সকম, বাদশা ও বেঙ্গল গ্রুপের মতো বৃহৎ প্রতিষ্ঠানের ১৭১টি কারখানায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে অলস সময় পার করছেন অন্তত দেড় লাখ শ্রমিক। আরএফএল গ্রুপ জানিয়েছে, জ্বালানি সংকটে তাদের সার্বিক উৎপাদন ক্ষমতা অর্ধেকের নিচে নেমে গেছে। বিকল্প হিসেবে ডিজেল ও পল্লী বিদ্যুতের ওপর নির্ভর করতে গিয়ে উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, যা প্লাস্টিক, পিভিসি পাইপ ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে সরাসরি আঘাত হানছে।

গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের প্রায় সাড়ে তিন হাজার কারখানার মধ্যে গ্যাস ও বিদ্যুতের অভাবে অন্তত ৫২৫টি কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাগুলো বিকল্প উপায়ে কোনোমতে কার্যক্রম চালু রাখলেও তাদের উৎপাদন অন্তত ৪০ শতাংশ কমে গেছে। বিশেষ করে গোমতী টেক্সটাইল ও এস এ স্পিনিং মিলসের মতো টেক্সটাইল ইউনিটগুলোতে গ্যাস ও চিলার বন্ধ থাকায় সুতার গুণগত মান নষ্ট হচ্ছে এবং কারখানা চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে।

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও বস্ত্র খাত (বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ) এই সংকটকালে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। হা-মীম, নোমান, স্কয়ার ও বাদশা স্পিনিংয়ের মতো টেক্সটাইল কারখানাগুলোর ডাইং, ফিনিশিং, স্ট্যান্টিং ও সাইজিং প্রক্রিয়া পুরোপুরি গ্যাসনির্ভর হওয়ায় উৎপাদন ক্ষমতা নামমাত্র ৩০ শতাংশে ঠেকেছে। পরিস্থিতি সামাল দিতে ক্যাপটিভ পাওয়ারে ডিজেল ব্যবহার করতে গিয়ে একটি বড় শিল্পগোষ্ঠীকে দৈনিক প্রায় ৬৫ হাজার লিটার ডিজেল পুড়তে হচ্ছে, যার পেছনে প্রতিদিন গুনতে হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা। বিপুল অঙ্কের এই লোকসান গুনে কারখানা চালু রাখা অসম্ভব বলে সতর্ক করেছেন উদ্যোক্তারা। সময়মতো পণ্য তৈরি না হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের (বায়ার) আদেশ হারানোর ঝুঁকি দেখা দিয়েছে।

একনজরে দেশের বিভিন্ন অঞ্চল ও বৃহৎ শিল্পগোষ্ঠীর বর্তমান সংকটময় চিত্র নিচে তুলে ধরা হলো:

শিল্পপ্রতিষ্ঠান / অঞ্চল বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষ প্রভাব ও ক্ষতির ধরন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) ৫৭টি কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ সারাদেশে আটা, ময়দা, তেল, চিনিসহ অর্ধেকের বেশি পরিবারের ভোগ্যপণ্য সরবরাহ থমকে গেছে।
টি কে গ্রুপ কেমিক্যাল, তেল ও সিমেন্ট কারখানা অচল নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গজারিয়ার কারখানা বন্ধ; চট্টগ্রাম বন্দরের ভারী শিল্প ক্ষতিগ্রস্ত।
প্রাণ-আরএফএল গ্রুপ সার্বিক উৎপাদন ৫০%-এর নিচে নেমে এসেছে নন-ফুড আইটেম (প্লাস্টিক, পিভিসি, ইলেকট্রনিক্স)-এ উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে।
হবিগঞ্জ শিল্পাঞ্চল ১৭১টি কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ ১ লাখ ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়ে অলস সময় পার করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল ৫২৫টি কারখানা বন্ধ, বাকিগুলোতে উৎপাদন ৪০% কম টেক্সটাইল ও তৈরি পোশাক কারখানার বায়ার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
পোশাক ও বস্ত্র খাত (BGMEA/BTMA) উৎপাদন সার্বিকভাবে ৫০% বা তার নিচে ডাইং ও ফিনিশিং অচল; জেনারেটর চালাতে দৈনিক বিপুল টাকার ডিজেল অপচয় হচ্ছে।
ফতুল্লা অঞ্চল (স্টিলাঞ্চল) রি-রোলিং মিলগুলোর উৎপাদন প্রায় ১ মাস বন্ধ নির্মাণ খাতের ইস্পাত ও কাঁচামাল সরবরাহ তীব্রভাবে ব্যাহত হচ্ছে।
জামালপুর সিএনজি স্টেশনে গ্যাস না পাওয়ায় সড়ক অবরোধ জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ।
ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ সরাইলে মহাসড়ক অচল; পণ্য ও সাধারণ যাত্রী পরিবহন অচল হয়ে পড়ে।
গ্যাস সরবরাহ চিত্র শিল্পে সরবরাহ নেমেছে ৫৫-৬০ কোটি ঘনফুটে যেখানে তিন সপ্তাহ আগে সরবরাহ ছিল ১৬০-১৬৫ কোটি ঘনফুট, ফলে সংকটের তীব্রতা বেড়েছে।

জ্বালানি বিভাগের তথ্য মতে, বিদ্যুৎ ও বাসাবাড়ির গ্যাসের চাহিদা মেটাতে গিয়ে শিল্প খাতে যেখানে স্বাভাবিক সময়ে ১৬০ থেকে ১৬৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হতো, তা এখন মাত্র ৫৫ থেকে ৬০ কোটি ঘনফুটে নামিয়ে আনা হয়েছে। সরবরাহ আরও কমার আশঙ্কায় চরম আতঙ্কে আছেন কারখানা মালিকরা।

জ্বালানির এই তীব্র টানাপোড়েনের প্রভাব ইতোমধ্যে রাজপথে ছড়িয়ে পড়েছে। পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশা চালকরা আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

দেশের শিল্পপতি ও খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে রপ্তানি আয় ধসে পড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজার চরম অস্থির হয়ে উঠবে। এই ভয়াবহ সংকট উত্তরণে সাময়িকভাবে সার কারখানার গ্যাস শিল্পে ডাইভার্ট করা এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লাভিত্তিক উৎপাদন পূর্ণ সক্ষমতায় বাড়িয়ে শিল্পের জন্য গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। সরকার যদি অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পকে বাঁচানোর সিদ্ধান্ত না নেয়, তবে দেশের অর্থনৈতিক কাঠামো দীর্ঘমেয়াদি ক্ষতির মুখোমুখি হতে পারে।

মন্তব্য