এনজেল নূরের ‘যদি আবার’ গানের প্রশংসায় অরিজিৎ সিং

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশি তরুণ সংগীতশিল্পী এনজেল নূরের গানের প্রশংসা করলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে এনজেল নূরের ‘যদি আবার’গানটি শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’

গতকাল রাতে নিজের ফেসবুকে এনজেল লিখেছেন, ‘অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।’ তাঁর এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক-ভক্ত অনুসারী। অনেকে এনজেল নূরকে শুভকামনা জানিয়েছেন। গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কাভার গান দিয়ে আলোচনায় আসেন এনজেল নূর। পরে প্রকাশ করেন তাঁর নিজের গান। ‘যদি আবার’ গানটি তার লেখা ও সুর করা।

২০২৪ সালের ১৪ জানুয়ারি এনজেল নূরের নিজের চ্যানেল থেকে ইউটিউবে মুক্তি পায় গানটি। গানের নিচে মন্তব্যের ঘরে অনেকে ভক্ত তাঁর গানের কথা, সুর ও গায়কির প্রশংসা করেছেন।

খবরওয়ালা/এফএস

 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।