আগুনে পুড়ল ৯ পরিবারের ২৫ ঘর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ দিনমজুর পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলা চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে মানিক, সমসের, সবুজ, সুমন, রিপন, নুরুজ্জামান, শাহজালাল, সুহেল, রমজানের বাড়িঘর ও দিন মজুরির জমানো টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, হাঁস-মুরগি, ছাগল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম ইসফাকুল কবীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

পিআইও তারিফুল ইসলাম জানান, উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের শাহজামালের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরও আটটি বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। তিনি বলেন, প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।