র‌্যাবের অভিযানে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

fay 4.31.1.24 র‌্যাবের অভিযানে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাজা হাওয়ার দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা জেলার আদাবর থানা এলাকা হতে র‌্যার-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ডাবলু  কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর হাসপাতাল পাড়া এলাকার মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ডাবলু ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর হাসপাতাল পাড়া এলাকায় ৯০ গ্রাম অবৈধ হেরোইনসহ  গ্রেফতার হয়। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের আইনের ১৯(১) এর ১(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।  উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ০৫ ডিসেম্বর ২০২১ সালে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড সাজা দিয়ে রায় প্রদান করেন। আটক হওয়ার পর প্রায় ০৮ মাস জেল খেটে জামিনে মুক্তি পান  আরিফুল ইসলাম ডাবলু। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জামিনের পর থেকে ঢাকায় চলে যায়। সেখানে তিনি দৈনিক দিন মজুরি হিসেবে রিক্সা চালানো শুরু করে এবং সেখানে পলাতক অবস্থায় বসবাস করে। এছাড়াও তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় ২০১৩ সালের ৩০ জুলাই ৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯ (এফ) ধারায় এবং ২০১৯ সালের ৪ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক মামলা রয়েছে। উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং তাকে পলাতক অবস্থায়  মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা জেলার আদাবর থানা এলাকা হতে আটক করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।