কলেজ ছাত্র হত্যা মামলায় গাজীপুরের ওসিসহ ৫ পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কলেজছাত্র হৃদয় হত্যা মামালায় গাজীপুরের সাবেক ওসি ও ডিবি পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্যকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

তারা হলেন, কে এম আশরাফ উদ্দিন, (সাবেক ওসি কাপাসিয়া), মো. শফিকুল ইসলাম, (পুলিশ পরিদর্শক), মো. আকরাম হোসেন, (কনস্টেবল), মো. ফাহিম হাসান, (কনস্টেবল) ও মো. মাহমুদুল হাসান, ( কনস্টেবল)।

কারাগার থেকে বুধবার (৫ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাদের অভিযোগের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রাইমারি শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আরও অনুসন্ধান চলছে। আগামী মাসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

খবরওয়ালা /এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।