ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার ড.মনজুরুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, এইচ এম. আলী হাসানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হককে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি মোতাবেক তিনি এ পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।

অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ২৬ বছরের শিক্ষকতা জীবনে কখনো পদ নিয়ে পড়ে ছিলাম না। সবসময় শিক্ষার্থীদের সঙ্গেই ছিলাম। তারপরও উপাচার্য আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো করার। কোনো অন্যায় যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবো। বর্তমান প্রশাসনকে গতিশীল করতে যেসব কাজ করা প্রয়োজন তা করবো। বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে উঠার চেষ্টা করবো।

খবরওয়ালা/এমজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।