ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমেছে

ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাস থেকে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।  ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (জেনারেল) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৩২ ভাগ যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৯৪ ভাগ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ এবং একই বছরের জানুয়ারিতে ছিল এ হার ৯ দশমিক ৮৬ শতাংশ।

এ ছাড়া ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে শতকরা ৯ দশমিক ২৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ১০.৭২ শতাংশ এবং ৯ দশমিক ৩২ শতাংশ। আর ২০২৪ সালে ফেব্রুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৪৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৬ শতাংশ এবং ৯ দশমিক ৪২ শতাংশ।

উল্লেখ্য, বিবিএস এর আওতায় ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতিমাসে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক এবং মূল্যস্ফীতির এ হার নির্ধারণ করে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।