দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা

7 fay 3 2 24 দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রাতের আঁধারে একাধিক কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)   দিবাগত রাতে জগন্নাথপুর মন্ডলপাড়ার পেছনে তারুনের মাঠ নামক মাঠে আজগর আলী ছেলে মোঃ আকফারুলের একই গ্রামের জালাল মন্ডল ছেলের ওহিদুল মন্ডলের ও এনামুল হক একার  প্রায় দেড় বিঘা জমির তামাক কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী চাষীরা জানান আমাদের কষ্টে ফলানো ফসল ঘরে তোলার সময় ফসল কেটে দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে দিয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ধারাবাহিকতায় জগন্নাথপুর গ্রামে প্রায় সময়ে ছোট বড় সহিংস ঘটনা ঘটেই চলেছে। এদিকে সুশীল সমাজ বলেছে পূর্বের সহিংসতার বিচার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে। এ ব্যাপারে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল ঘটনা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পুলিশের একটি দল ও আমরা তাৎক্ষণিক পরিদর্শন করি। এ ধরণের কাজ যেন না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।