এই সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে আর কেউ করেনি কখনো : এমপি রউফ

9 fay 3 2 24 এই সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে আর কেউ করেনি কখনো : এমপি রউফ
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে ৬০০ জন অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক খান, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস, সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। এই সময় এমপি আব্দুর রউফ বলেন, গরিব অসহায় দুস্থ শীতার্তদের  জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করতে পারছি এটা আনন্দের। এই সরকারের আমলে মানুষের জন্য যা উন্নয়ন হয়েছে আর কেউ করেনি কখনো।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।