শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করেই বাকী জীবন কাটাতে চাই : এমপি রউফ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে গণ সংবর্ধণা প্রদান করা হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে কুমারখালীর চাপড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডবাসী তাকে ফুল দিয়ে গণসংবর্ধণা প্রদান করেন। পরে এ উপলক্ষ্যে বহুলা গোবিন্দপুর গ্রামে নির্বাচন পরবর্তী এক কর্মী সমাবেশ অনু্ষ্িঠত হয়।

10 fay 3 2 24 শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করেই বাকী জীবন কাটাতে চাই : এমপি রউফ

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেছেন, অনেক ত্যাগ, তিতিক্ষার ও পরিশ্রমের বিনিময়ে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। সেজন্য আমি বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করে জীবনের বাকী জীবনটা কাটাতে চাই।

সড়ক, সেতু, বিদ্যালয়সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংসদ সদস্য আব্দুর রউফ। চাপড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকুল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনসহ প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমসসহ প্রমূখ।

 

আরও পড়ুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।