চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় সন্তানেক ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ওই বাবাকে আটক করে। নগরের কোতোয়ালীতে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।
তিনি জানান, অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে। অপরদিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল করিম সাংবাদিকদের জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে বাবাকে আটক করে পুলিশ।
জানা গেছে, শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। ধর্ষণের ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমইউ



