পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এ্যামপোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৮ বোতল ফেনসিডিল ও এ্যামপোল ৯৮০ পিস জব্দ করেছে।

জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় পোনে ৬ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। 

হাটখোলা বিওপি কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে মাদক কারবারিরা সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা

চোরাকারবারিকে ধাওয়া দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।