নৌ-উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের ফেডারেল মিনিস্টারের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

শুক্রবার (১৪ মার্চ) উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের ফেডারেল মিনিস্টার চৌধুরী হোসাইন সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার (১৫ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে উপদেষ্টা বর্তমানে জেনেভা সফরে রয়েছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পর্যটন সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পায়।

এসব বিষয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে মর্মে উভয়পক্ষ একমত হয়। এ লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।