সিরাজগঞ্জে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের কাজীপুরে সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য নয়ন সরকার (৪২) নামে এক নেতার বসতঘরে বাহির থেকে তালা দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

ক্ষতিগ্রস্ত নয়ন সরকার সোনামুখী এলাকার বাচ্চু সরকারের ছেলে। অগ্নিকাণ্ডে তার বাড়ির দুটি টিনের ঘর ও কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে। 

নয়ন সরকার বলেন, প্রতিদিনের মতো পরিবার নিয়ে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘরের দরজায় বাইরে থেকে তালা থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করেন। বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিবেশী আরিফ সরকার বলেন, শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার কাজে বিভিন্ন সময়ে বাধা দেওয়ায় শত্রুতা করে এই অগ্নিসংযোগ ঘটিয়েছেন। এ ঘটনায় তার সঠিক বিচার হওয়া দরকার

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মুঠোফোনে জানতে পেরে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ওই বসতবাড়ির দুটি ঘরসহ সকল কিছুই পুড়ে গেছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দেবে বলে জানিয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।