আক্তারুজ্জামান বাবুর স্থাবর-অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ আদালতের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য (খুলনা-৬ ,কয়রা-পাইকগাছা) আক্তারুজ্জামান বাবুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন  এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, আক্তারুজ্জামানের রাজধানীর মোহাম্মদপুর ও খুলনার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়, আক্তারুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। এভাবে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি।

চলতি মাসের ৩ তারিখে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।