সিলেট উইমেন চেম্বারে প্রশাসক নিয়োগ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরীকে । এর আগে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে সিলেট উইমেন চেম্বারের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ‘সিলেট ইউমেন চেম্বারের সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জবাবে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।’

কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক নতুন প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।’

চেম্বারে দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী বলেন, ‘সিলেট উইমেন চেম্বারের কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

পাশাপাশি আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আজকে (১৯ মার্চ) দায়িত্ব গ্রহণ করেছি।’

চেম্বারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শনিবার কালের কণ্ঠে ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স : আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।