জামালপুরে হোটেল কর্মচারীর হাত-পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে হাত–পা বাঁধা অবস্থায় নাম রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের আরামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  রাসেল মিয়া (৩৫) আরামনগর বাজারের চা–বিক্রেতা অহিদুল ইসলামের ছেলে ও একই বাজারের হোটেল কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা ওহিদুল ও বোন রাসেদা বেগম বলেন, রাসেল তার বন্ধুদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়া খেলায় আসক্ত ছিল। ফলে সে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এই জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। এরমধ্যে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে রাসেল আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চা দোকানের ধর্ণার সাথে হাত-পা বাধা ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাসেলকে দেখতে পায়। পরে বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, পাওনা টাকা বা জুয়া খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় চায়ের দোকানদার হাফিজুর রহমান বলেন, আমার দোকান টিনের বেড়া দেওয়া থাকলেও নিচের দিকে ফাঁকা থাকে। সকাল ৮টার দিকে আমি দোকান খুলতে আসলে ভেতরে ঢুকে রাসেলকে ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো এবং পেছন থেকে হাত ও পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে সবাইকে বিষয়টি জানাই। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। আর এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।