নিখোঁজের একদিন পর বঙ্গোপসাগরে মিলল বিজিবি সদস্য হাসানের মরদেহ

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবিদের উদ্ধার করতে গিয়ে বিল্লাল হাসান নামে একজন বিজিবি সদস্য নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর রবিবার (২৩ মার্চ) সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে ওই সদস্যের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

নিহত বিল্লাল হাসান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে মরদেহটি শনাক্ত করে নিয়ে যায়। এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ হন বিল্লাল।

এ বিষয় জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন বলেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।