তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

মঙ্গলবার দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে তামিম ইকবালকে দেখতে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। হাসপাতালটি থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একপ্রকার ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসেছেন তামিম। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। 

লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য গতকাল জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।

গতকাল (সোমবার) রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’ “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”- যোগ করেন সাকিব। 

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। 

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।