খোকসায় বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দলের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি। তাঁদের বাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ২টা থেকে ভোর ৭টা পর্যন্ত খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি পিস্তলের গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে আটক করা হয়। সেনাবাহিনী একই রাতে পৃথক অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান ও তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটক ব্যক্তিদের খোকসা থানা পুলিশের কাছে শপর্দ করেছে সেনাবাহিনী।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।