কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে সমর্থন জানান। সভায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা বলেন, যে কোন বিপদে আপদে আমরা কামারুল আরেফিনকে কাছে পাই।
মিরপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে সমর্থন
তিনি সব সময় আমাদের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে এবং মুক্তিযোদ্ধাদের পরামর্শ গুরুত্বের সাথে গ্রহন করেন। তিনি প্রতিটি মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজ খবর রাখেন। তাই মুক্তিযোদ্ধা পরিবারের পরম বন্ধু কামারুল আরেফিনের প্রতি আমাদের পূর্ন আস্থা ও সমর্থন ব্যক্ত করছি। সেই সাথে কামারুল আরেফিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করছি।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল করীম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশকর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম মজনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান প্রমুখ।
আরও দেখুন:




