খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে সোহেল (২১) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক আইনে ওই যুবককে কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশন (ভূমি) । দন্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের মৃত লিটন আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) সাহীদুল ইসলাম বলেন, দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।