গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শহীদ স্মারক প্রদান করেছে জামালপুর জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই ঈদ উপহার দেওয়া হয়।

এ সময় জেলার ১৪ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও জামায়াতে ইসলামীর প্রকাশিত ‘জুলাই-২০২৪ বিপ্লব’ গ্রন্থের ১০ খণ্ডের শহীদ স্মারক প্রদান করা হয়।

উপহার দেওয়ার সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।