খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের এশিউর গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদী’র পিতা মরহুম আলহাজ্ব আলিমুদ্দিন শেখ’র ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল ও সারাদিনব্যাপী ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়। পরে এশিউর গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব শেখ সাদী জানান যে, গত বছর এই দিনে আমার পিতা মৃত্যু বরণ করেন। আজ (গতকাল শুক্রবার) পিতার স্মরণে গভীর শোকাহত এবং দেশবাসীর নিকট পিতার জন্য দোয়া প্রার্থী। আপনারা সবাই আমার পিতার জন্য দোয়া করবেন।