মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন

চীন তাদের রপ্তানি পণ্যে মার্কিন শুল্কারোপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) চীন এ ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের ওপর অতিরিক্ত কঠোর শুল্ক আরোপ করে এক সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের সূচনা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই শুল্কগুলো আন্তর্জাতিক বাণিজ্য নীতির বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে। মন্ত্রণালয়টি যুক্তরাষ্ট্রকে এসব শুল্ক অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করে বলেছে যে, এই পদক্ষেপ বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করবে, পাশাপাশি মার্কিন স্বার্থ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ক্ষতি করবে।

এ ছাড়া চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়মিত একতরফা হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে। ট্রাম্পের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি হচ্ছে চীন, এবং দেশটির ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যান্য দেশের মতো চীনের ওপরও ১০ শতাংশ ন্যূনতম শুল্ক প্রযোজ্য হবে।

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্র চীনের সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায়, চীন সয়াবিন, শূকরের মাংস, মুরগির মাংসসহ বিভিন্ন মার্কিন কৃষিপণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।