জুলাই আন্দোলনে নিহত আনাসের বাড়িতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১৬ বছর বয়সী কিশোর শাহরিয়ার খান আনাসের মা-বাবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার (২ এপ্রিল) ঢাকার গেণ্ডারিয়ায় আনাসের বাড়িতে গিয়ে উপদেষ্টা তার মা-বাবার সঙ্গে কথা বলেন এবং আনাসের ছোট দুই ভাইয়ের মাথায় হাত বুলিয়ে আদর করেন।

এসময় আনাসের মা-বাবা স্মৃতিচারণা করেন এবং বলেন, ‘আমাদের আনাস লেখাপড়ার বই রেখে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল—তখনও তাকে আর থামানো যায়নি!’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তাদের শান্তনা দিয়ে বলেন, ‘এই আন্দোলনের শহীদদের আমরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান জানাবো। সরকার আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়াবে এবং শহীদদের কবরস্থানের উন্নয়ন কাজ করবে।’

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।