সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেপ্তার ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই মোশারফ হোসেন (৬০)। তিনি বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তিনজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং মোশারফ নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালের আপডেট পাওয়ার পর আমরা বিস্তারিত জানাতে পারব।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।