রঙিন ছবি না দিলে পদোন্নতি নয়: জনপ্রশাসন মন্ত্রণালয়

সদ্য তোলা রঙিন ছবি জমা না দিলে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে বিবেচনা করা হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব–উল–আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএস-এর ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সকল ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাঁদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।