কুমারখালীতে ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুই জন আহত

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মিনিট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  বিকেল ৩ টার দিকে উপজেলার তরুন মোড়ের মধু’স ফ্যাশানের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামাড়া এলাকার রামীম হোসেন (২৮) পৌরসভার শেরকান্দী এলাকার মসলেম উদ্দীন (৫৬) স্থানীয়রা জানান, মিনি ট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ট্রাক চালক ও ট্রাক আটক করেছেন স্থানীয়রা। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলামের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।