উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম

হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পান তামিম। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, ২৫ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রাথমিকভাবে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত একটি এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়।  

পরবর্তীতে অবস্থার উন্নতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠায় এবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।