ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৭৪২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ১ হাজার ৭৪২টি মামলা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ওই অভিযান চালানো হয়। ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৪২টি মামলা করা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে ২৬০টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।