টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল খনকারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

সিয়াম উপজেলার বেলতৈল গ্রামের আমিনুরের ছেলে । এবছর সে মির্জাপুর বংশাই স্কুল এন্ড কলেজের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

আত্মীয়রা জানিয়েছে, দুপুরে সিয়ামের মা ও বোন পাশের বাড়িতে গেলে এই সময় সে তার পড়ার কক্ষে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়িতে এসে তার মা ডাকাডাকিতে কোন সাড়া না পাওয়ায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর সহযোগিতায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।